মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চেচেন নেতা রমজান কাদিরভের সঙ্গে পুতিনের বৈঠক

চেচেন নেতা রমজান কাদিরভের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।এই বৈঠকে ইউক্রেন যুদ্ধে চেচেন যোদ্ধাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের বিষয়ে বৃহস্পতিবার পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় চেচনিয়ার অবদান নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।কীভাবে চেচেন যোদ্ধাদের সহায়তা আরও জোরদার করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে এক পোস্টে কাদিরভ বৈঠকের বিষয়ে জানিয়েছেন, পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনে চেচেন যোদ্ধাদের ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। বৈঠকে অন্যান্য কিছু সমস্যাও উঠে এসেছিল বলে উল্লেখ করেছেন তিনি। তবে স্পষ্ট করেননি রুশ বন্দিকে ছেলে কর্তৃক মারধরের বিষয়টি এর মধ্যে ছিল কি না।

নির্মমভাবে চেচনিয়া শাসনের জন্য পুতিনের কাছ থেকে ব্যক্তিগত বেশ কিছু স্বাধীনতা উপভোগ করে আসছেন কাদিরভ। ২০০৭ সাল থেকে চেচেন রিপাবলিকের শাসক তিনি। কিন্তু সম্প্রতি কাদিরভের ১৫ বছর বসি ছেলে এক রুশ বন্দিকে মারধর করার পর ক্রেমলিনপন্থি রক্ষণশীলরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

নিকিতা ঝুরাভেল নামের এক রুশ বন্দিকে লাথি ও ঘুষি মেরেছেন কাদিরভের ছেলে অ্যাডাম। ওই রুশ বন্দির বিরুদ্ধে কুরআন পোড়ানোর অভিযোগ রয়েছে। সোমবার কাদিরভ এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইসলাম ধর্মকে রক্ষা করায় ছেলের জন্য তিনি গর্বিত।

একই রকম সংবাদ সমূহ

শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার

উত্তর শ্রীলঙ্কার জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় একটি শ্মশান সম্প্রসারণের কাজ চলছিল। মাটিবিস্তারিত পড়ুন

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল