মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুতের তার চুরির ঘটনায় আটক-২

বাগেরহাটের শরণখোলায় পল্লী বিদ্যুতের চুরি হওয়া তারের কিছু অংশ উদ্ধার, ২ জনকে আটক ও ১টি ট্রাক (ঢাকা মেট্রো ১৮-২৮০২) জব্দ করেছে শরণখোলা থানা পুলিশ।

গত (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজৈর এলাকার ব্র্যাক অফিস সংলগ্ন ফারুক আকনের ভাঙ্গারির দোকান থেকে ৫০০ কেজি তার উদ্ধার করা হয়।

পল্লী বিদ্যুতের শরণখোলা অফিস সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর উপজেলার রাজাপুর এলাকা থেকে ট্রান্সফরমারের কয়েল চুরি করে একটি চক্র। এছাড়া ৫ ডিসেম্বর উপজেলার রাজৈর এলাকা থেকে বিদ্যুৎ বিহীন পুরান লাইনের প্রায় ৭২০ মিটার তার চুরি হয়। এ ঘটনায় (১০ ডিসেম্বর) পল্লী বিদ্যুত শরণখোলা শাখার এজিএম মোঃ আশিকুর রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামী করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করে।

এ মামলার সূত্র ধরে শরণখোলা থানা পুলিশ বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে। গত (১১ ডিসেম্বর) রাজৈর এলাকার ব্র্যাক অফিস সংলগ্ন ফারুক আকনের ভাঙ্গারির দোকান থেকে ট্রাক যোগে ভাংঙ্গারির সাথে তার পাচার হচ্ছে এমন গোপন সংবাদে শরণখোলা থানা পুলিশের এসআই মোঃ আঃ আলিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে চুরি যাওয়া ৫০০ কেটি তার ও ট্রাকটি জব্দ করে।

পরে ঘটনাস্থল থেকে রাজৈর এলাকার বাসিন্দা ও ভাঙ্গারি ব্যবসায়ী ফারুক আকনের পূত্র নিজাম আকন(৩৮) ও গাড়ীর ড্রাইভার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের মতিউর রহমান হাওলাদারের পুত্র রুবেল হাওলাদার(২৮) কে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে শরণখোলা পল্লী বিদ্যুতের এজিএম মোঃ আশিকুর রহমান বলেন, চুরি হওয়া তারের পরিমান প্রায় ৭২০ মিটার যার আনুমানিক মূল্য প্রায় ৬৮ হাজার টাকা।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনা নগরীতে পুকুরে গোসল করতে নেমে শাহেদ মাহমুদ নামে এক স্কুলছাত্রের করুণবিস্তারিত পড়ুন

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ