মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি নেতা সিলভার সেলিমের প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে তিতাস গ্যাসের সংযোগ প্রদান

মারুফ সরকার, (স্টাফ রির্পোটার): প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ভাঙিয়ে শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়াসহ নানা রকম অনিয়মের অভিযোগ উঠেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানির এমডি মো. হারুনুর রশীদ মোল্লার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। নির্দেশনা পেয়ে পেট্রোবাংলাকে এক মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। পেট্রোবাংলা রবিবার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুরে সিলভার নিট কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের কারখানায় বয়লার ও গ্যাসচালিত জেনারেটরের জন্য নতুন গ্যাস সংযোগের আবেদন করা হয়। ওই আবেদনের ওপর নির্দেশনা দিয়ে তিতাসের এমডি লিখেছেন, ‘মন্ত্রী মহোদয়ের অফিস হতে প্রেরিত। আলাপ করবেন।’ এই নির্দেশনাসংবলিত আবেদনটি তিতাসের গাজীপুরের উপব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ সাইদুল হাসানকে পাঠানো হয়।

যেহেতু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রী, সংগত কারণেই প্রশ্ন উঠেছে, তিতাসের এমডি প্রধানমন্ত্রীকেই ইঙ্গিত করেছেন।
বিষয়টি নজরে আসায় গত ২৯ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জ্বালানি বিভাগের সচিবকে চিঠি পাঠানো হয়। রূপালী মণ্ডল (পরিচালক-১১) স্বাক্ষরিত ওই চিঠিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর (প্রধানমন্ত্রী) নাম ব্যবহার করে উেকাচ গ্রহণ করে শিল্পপ্রতিষ্ঠানে তিতাস গ্যাসের সংযোগ প্রদানসহ নানা অনিয়মের বিষয়ে পরীক্ষা করে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠি পেয়ে গত ১২ সেপ্টেম্বর বিষয়টি এক মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পেট্রোবাংলাকে নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে তিতাসের এমডির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে উেকাচ গ্রহণের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানে তিতাস গ্যাসের সংযোগ দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ তোলা হয়। অভিযোগের বিষয়ে জানতে তিতাসের এমডি মো. হারুনুর রশীদ মোল্লার মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

পেট্রোবাংলার তদন্ত কমিটি

তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে গতকাল পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

এছাড়া তিতাসের এমডি মো. হারুনুর রশীদ মোল্লার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ রয়েছে। কারনে অকারনে ব্যাক্তিগত পছন্দ অপচ্ছন্দে কারনে অকারনে তদন্ত কমিটি/ বদলি করে হয়রানি করেন। গত ৪ মাসে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ৫ বার বদলী করা হয়। তিতাস এর এই এমডি বিরুদ্ধে আরো নানাবিধ অনিয়ম এর বিস্তারিত আসছে।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা