বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিরাট-আনুশকার দেহরক্ষীর বেতন ১ কোটি ২০ লাখ রুপি!

তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা তাদের চতুর্থ বিয়েবার্ষিকী উদযাপন করেছেন শনিবার।
বিশেষ দিনে ভক্ত-শুভাকাঙক্ষীদের ভালোবাসায় সিক্ত তারা। শুভেচ্ছার জবাবও দিয়েছেন।

ভারতে সবচেয়ে জনপ্রিয় ও প্রিয় জুটির মধ্যে বিরাট-আনুশকা দম্পতি অন্যতম।
দেশের বাইরেও তাদের নিযুত ভক্ত-অনুরাগী রয়েছে। তাদের যেকোনো বিষয়ে আগ্রহ রয়েছে মানুষের।

সেলিব্রেটিদের নিরাপত্তার দিকটিও মাথায় রাখতে হয়। কারণ যেকোনো স্থানে গেলে তাদের ঘিরে ধরেন লোকজন। বিরাট আনুশকার দম্পতির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন প্রকাশ সিং আকা সনু। তাকে প্রায়ই এই দম্পতির সঙ্গে দেখা যায়। এই দেহরক্ষীর জন্য বড় অংকের মাইনে গুনতে হচ্ছে বিরাট-আনুশকাকে।

ভারতের জনপ্রিয় বিনোদনভিত্তিক ওয়েবসাইট ডিএনের এক প্রতিবেদনের বরাত দিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকার্সের খবরে সনুর বেতনের বিষয়টি উঠে এসেছে।

তার বেতনের অংকের কথা শুনলে যে কারো চোখ ছানাবড়া হয়ে যাবে।

আনুশকা তাকে বছরে ১ কোটি ২০ লাখ রুপি বেতন দেন। ভারতের বড় বড় কোম্পানীর সিইওরা এই বেতন পান না।

সনু গত কয়েক বছর ধরেই আনুশকার সঙ্গে রয়েছেন। ২০১৭ সালে ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করার আগ থেকেই সনু আনুশকার নিরাপত্তা দিয়ে আসছেন। বিয়ের পর থেকে আনুশকার পাশাপাশি বিরাটের নিরাপত্তাও দিয়ে আসছেন সনু।

বিরাট-আনুশকা বাইরে বেরোলেই সনু তাদের সঙ্গী হন। এটি বলার অপেক্ষা রাখে না, এই দেহরক্ষী আনুশকার পরিবারের খুবই বিশ্বস্ত। আনুশকা অন্তঃসত্ত্বা হওয়ার পরও তাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন সনু। গত জানুয়ারি মেয়ে সন্তানের বাবা-মা হন বিরুষ্কা। এরপর থেকে ভামিকার নিরাপত্তার দিকটিও দেখছেন সনু।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়