শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে ৩০ নভেম্বর কাতার যাচ্ছেন সাতক্ষীরার প্রাক্তন ফুটবলার

বিশ্বকাপ ফুটবল সরাসরি উপভোগ করতে কাতার যাচ্ছেন সাতক্ষীরার সন্তান প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও ফুটবল কোচ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান সিরাজ।

আগামি ৩০ নভেম্বর বুধবার ঢাকা শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কাতারের রাজধানী দোহারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

সাতক্ষীরার পলাশপোলের বাসিন্দা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান সিরাজ সাতক্ষীরার আবাহনী ক্রীড়া চক্র ও পার্ক একাদশের সভাপতি। তিনি দীর্ঘ ১২ বছর সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এসময় তিনি বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে শ্রেষ্ঠ ডিএফএ নির্বাচিত হয়ে পুরস্কার পেয়েছিলেন।

জানা গেছে, তিনি ১৫ বছর সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ফুটবল কোচ ছিলেন, তিনি জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এশিয়ান ফুটবল কনফেডারেশন, ফিফা, জার্মান কোচ, বিট্রিশ কোচ, অলিম্পিক সলিডারীটি কোচেচ কোর্স সম্পন্ন করেছেন। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ভারতে ক্রীড়া বৃত্তির জন্য মনোনীত হয়েছিলেন। বাংলাদেশ জাতীয় ফুটবল (অনু-১২) এর ম্যানেজার হিসাবে মালেশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণ করেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ঢাকায় উপ-কমিটির সদস্য হিসাবে গ্রাউন্ডস ও রিসিপশন কমিটিতে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে রাশিয়াতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে রাশিয়া গিয়েছিলেন এবং

আগামি ৩০ নভেম্বর বুধবার কাতার বিশ্বকাপে আমন্ত্রণ পেয়ে বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করতে কাতার যাচ্ছেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান সিরাজ।

এজন্য সাতক্ষীরাবাসীর নিকট দোয়া চেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর