বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ে ও অন্তঃসত্ত্বার পর এবার নির্বাচনে নায়িকা পরীমনি

কদিন ধরেই আলোচনায় ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। হঠাৎ করে বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিয়েছেন নায়িকা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা।

গোপনে বিয়ে ও সন্তানসম্ভবা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই দর্শক-ভক্ত ও সহকর্মীদের নতুন খবর দিলেন পরীমনি। এবার নির্বাচনের মাঠে দেখা যাবে এ সুদর্শনীকে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আসন্ন। এতে অংশ নিচ্ছেন এই আলোচিত তারকা।

বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলে প্রার্থী হচ্ছেন পরীমনি। এই প্যানেলে সহসাধারণ সম্পাদক পদে প্রার্থী চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি ঢাকাই সিনেমার নায়িকার বিষয়ে বলেন, তার অনুমতি নিয়ে তার জন্য সোমবার নমিনেশন ফরম তুলেছিলাম। গতরাতে তিনি স্বাক্ষর করেছেন। তিনি আমাদের সঙ্গে নির্বাচন করছেন।

পরে এ খবর স্বীকার করেছেন পরীমনিও। তিনি গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার মনোনয়নপত্র হাতে পেয়েছি। রাতে স্বাক্ষর করেছি। আমি ভোট করছি।

চলচ্চিত্রশিল্পীদের অনেকের কাছেই প্রিয় পরীমনি। শিল্পীদের বিপদে পাশে দাঁড়ান। সুখ-দুঃখ ভাগ করে নেন। ঈদ কিংবা পূজায় শিল্পীদের নানা রকম উপহার, অর্থ সাহায্য দিয়ে তাদের পাশে থাকেন। এ কারণে তার প্রতি শিল্পীদের যে সহানুভূতি ও ভালোবাসা আছে, সেটি কাজে লাগাতে চাচ্ছেন ইলিয়াস-নিপুণ প্যানেল।

২৮ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা পীরজাদা হারুন। তার সঙ্গে থাকবেন বিএইচ নিশান ও বজলুর রশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে পরিচালক সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

জানা গেছে, ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল আগামীকাল মনোনয়নপত্র জমা দেবেন। এদিন আরেক প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের মনোনয়নপত্র সংগ্রহের কথা আছে।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস