শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতকে জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান

ভারতের বিমান হামলার জবাব দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অনুমতি দেয়া হয়েছে।

বুধবার (৭ মে) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে ইসলামাবাদ জানিয়েছে, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য যথাযথভাবে অনুমোদিত করা হয়েছে।’

জিও টিভির প্রতিবেদন অনুসারে, জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পাকিস্তানে ভারতের হামলাকে ‘অপ্রীতিকর যুদ্ধের কর্মকাণ্ড’ এবং ‘সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করা হয়েছে। পাঞ্জাব এবং আজাদ কাশ্মীরজুড়ে নয়াদিল্লির ক্ষেপণাস্ত্র, বিমান এবং ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে কমিটি বলেছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের অধীনে পাকিস্তান প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে এবং সশস্ত্র বাহিনীকে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণের ক্ষমতা প্রদান করে।

পাকিস্তানি ভূখণ্ডে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান এবং ড্রোন ভূপাতিত করার জন্য সেনাবাহিনীর প্রশংসাও করে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি। ইসলামাবাদের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আক্রমণকারী পাঁচটি ভারতীয় বিমান এবং একটি যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে তিনটি রাফাল এবং একটি মিগ-২৯ এবং সু-৫৭ বিমান রয়েছে।

কমিটি বলেছে, মসজিদ এবং বাড়িঘরসহ বেসামরিক এলাকাগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করে ভারতের চালানো অভিযানে নিরীহ পুরুষ, মহিলা এবং শিশু নিহত হয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির জন্য দায় সরাসরি ভারতের ওপর বর্তাবে। এ সময় ভারতকে জবাবদিহি করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানানো হয়।

অপরদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘অপ্রস্তুতিহীন ভারতীয় হামলার বিরুদ্ধে পাকিস্তানের তীব্র প্রতিবাদ গ্রহণের জন্য’ চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারবিস্তারিত পড়ুন

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী