শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হামলা থেকে বাঁচতে দেশজুড়ে নাগরিকদের প্রশিক্ষণ দিচ্ছে ভারত

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৭ মে) বিকেল থেকে দেশজুড়ে ২৪৪টি জেলায় একটি জাতীয় পর্যায়ে সিভিল ডিফেন্স ‘মক ড্রিল’ পরিচালনা করছে। মূলত যুদ্ধ-পরিস্থিতি বা আক্রমণ থেকে বাঁচতে নাগরিকদের প্রস্তুত করার জন্য এই আয়োজন।

গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে সংঘটিত সশস্ত্র হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে এবং এর প্রতিক্রিয়ায় গত মধ্যরাতে পাকিস্তানে ‘অপারেশন সিন্দুর’ নামে বিমান হামলা চালায়।

এই অভিযানে ভারত পাকিস্তানের নয়টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। পাকিস্তান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ঘোষণা দিয়েছে। এ অবস্থায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বৃহৎ যুদ্ধের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এই পরিস্থিতিতে দেশের নাগরিকদের আক্রমণ থেকে বাঁচতে প্রশিক্ষণ শুরু করল ভারত। সেই সঙ্গে এয়ার রেইড সাইরেন এবং যোগাযোগ ব্যবস্থার কার্যকারিতাও পরীক্ষা করা হবে।

হিন্দুস্তান টাইমের প্রতিবেদন অনুসারে, নাগরিকদের, বিশেষ করে ছাত্রদের জরুরি পরিস্থিতিতে নিজেদের সুরক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনার ক্যামোফ্লেজ (গোপনীয়তা) এবং জরুরি অবস্থায় স্থানান্তর পরিকল্পনার রিহার্সালও করা হচ্ছে।

প্রতিবেদন অনুসারে, আজ বুধবার বিকেলে দিল্লির কর্তৃপক্ষ শহরের ৫৫টি স্থানে প্রশিক্ষণ পরিচালনা করবে। কর্মকর্তারা জানিয়েছেন, এটি বিমান হামলা, অগ্নিকাণ্ড এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মতো বিভিন্ন জরুরি পরিস্থিতির অনুকরণে আয়োজন করা হবে।

দিল্লির শিক্ষা অধিদপ্তর সমস্ত স্কুল প্রধানদের দুর্যোগ মোকাবেলার বিষয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য প্রশিক্ষণ সেশন আয়োজনের নির্দেশ দিয়েছে। স্কুলগুলোকে সঠিক ‘মক ড্রিল’ পরিচালনায় সহায়তা করতে একটি ‘প্রদর্শনী ভিডিও’ শেয়ার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী