শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের ৫ ক্রিকেটারের ব্যাগ থেকে মদের বোতল উদ্ধার

ভারতের ৫ জন ক্রিকেটারের ব্যাগ থেকে ২৭টি মদের বোতল ও ২টি বিয়ারের বাক্স উদ্ধার করেছে চণ্ডীগড় বিমান কর্তৃপক্ষ।

চণ্ডীগড় থেকে সি কে নাইডু ট্রফির ম্যাচ খেলে রাজকোটে ফিরছিল সৌরাষ্ট্রের অনূর্ধ্ব-২৩ দল। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।

অভিযুক্ত একজন ক্রিকেটারের বাবা অভিযোগ করেছেন, কিছু ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার জন্য এমন ঘটনা সাজানো হয়েছে।

তিনি বলেছেন, ‘সংবাদমাধ্যমে যেভাবে ঘটনাটি তুলে ধরা হচ্ছে, তাতে আমাকেই দোষী দেখানো হচ্ছে। আসলে এটি আমার ছেলে ও অন্য চারজন ক্রিকেটারকে দল থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র, যেন অন্য কয়েকজন ক্রিকেটার দলে জায়গা পেতে পারে।’

গত ২৫ জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে জিতে ফিরছিলেন সৌরাষ্ট্রের অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটাররা। এরপরই এমন ঘটনা ঘটে।

সৌরাষ্ট্র ক্রিকেটে অ্যাসোসিয়েশন এ প্রসঙ্গে বলেছে, ‘ঘটনাটি দুর্ভাগ্যজনক। সৌরাষ্ট্র ক্রিকেটে কমিটির নৈতিকতা ও শৃঙ্খলা কমিটি এবং অ্যাপেক্স কাউন্সিল পুরো বিষয় গভীরভাবে খতিয়ে দেখবে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শকবিস্তারিত পড়ুন

  • সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার
  • শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়