রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে ভোট দিয়েছেন ৬৪ কোটি মানুষ

ব কুমার জানিয়েছেন, ভোটদাতার সংখ্যার দিক থেকে এটা একটা বিশ্ব রেকর্ড। বিশ্বের কোনো দেশে কখনো এত বেশি মানুষ ভোট দেননি। যে ৬৪ কোটি ২০ লাখ মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে ৩১ কোটি ২০ লাখ নারী।

রাজীব কুমার বলেন, এবার পুনর্নির্বাচন বেশি হয়নি। মাত্র ৩৯টি জায়গায় পুনর্নির্বাচন হয়েছে। এর মধ্যে ২৫টি হয়েছে অরুণাচল ও মণিপুরে। বাকি দেশে ১৫টি জায়গায় পুনর্নির্বাচন হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে তিনি দাবি করেছেন।

মুখ্য নির্বাচন কমিশনারের দাবি, ভোটগণনার কাজেও সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। রোববার বেশ কয়েকটি দলের প্রতিনিধি কমিশনের সঙ্গে দেখা করে কিছু দাবি জানিয়েছিলেন। সবগুলি মেনে নেওয়া হয়েছে।

ভারতের এই নির্বাচনে দেড় কোটি নির্বাচন ও নিরাপত্তা কর্মী কাজ করেছেন। ১৩৫টি বিশেষ ট্রেন চালানো হয়েছে। এছাড়া এক হাজার ৬৯২ বার হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক দলের নেতারা যে হেলিকপ্টারে ঘুরেছেন, সেগুলিও পরীক্ষা করে দেখেছেন নিরাপত্তারক্ষীরা।

রাজীব কুমার জানানা, ভোট-পরবর্তী সহিংসতার কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি পশ্চিমবঙ্গ, অন্ধ্র, উত্তর প্রদেশের মতো কয়েকটি রাজ্যে ফলাফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে। তারা রাজ্য সরকারের অধীনে থাকবে। তারা সেখানে দরকার হলে নিশ্চতভাবেই সহিংসতা থামাবে।

তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীর ও মণিপুর আমাদের আশান্বিত করেছে। সেখানে প্রচুর মানুষ ভোট দিয়েছেন। জম্মু ও কাশ্মীরে আমরা বিধানসভা ভোটের কাজ খুব তাড়াতাড়ি শুরু করব।

রাজীব কুমার জানান, দেশে ১০ লক্ষ ৫০ হাজারের বেশি বুথ রয়েছে। ৩০ থেকে ৩৫ লক্ষ পোলিং এজেন্ট সেখানে থাকবেন। নজরদারি রাখার জন্য দল থাকবে। যারা গণনা করবেন তারা থাকবেন। সিসিটিভি ক্যামেরা থাকবে। মানুষের ভুল হলেও হতে পারে। ভোটগণনায় কারচুপির সম্ভাবনা বিন্দুমাত্র নেই। বিভিন্ন দল ভোটগণনা নিয়ে যে দাবি করেছিলেন, সব মেনে নেওয়া হয়েছে।

তিনি বলেছেন, প্রতিবারের মতো এবারেও পোস্টাল ব্যালট প্রথমে গণনা করা হবে। তারপর ইভিএমের গণনা হবে।

একই রকম সংবাদ সমূহ

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটকবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা