মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যা জানা জরুরি

আন্তর্জাতিক মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে—এমন ঘোষণা এসেছে দুই দেশের পক্ষ থেকেই।

শনিবার (১০ মে) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা থেকে কার্যকর হয়েছে এই যুদ্ধবিরতি।

জানা গেছে, দুই দেশের সামরিক অপারেশনের প্রধানরা আলোচনায় বসে স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধে একমত হন।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, সামরিক কর্মকর্তারা আগামী ১২ মে আবার আলোচনায় বসবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভারত-পাকিস্তান উভয় দেশ একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিষয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে।

এই যুদ্ধবিরতির ঘোষণা কাশ্মীরসহ দুই দেশের জনগণের মাঝে স্বস্তির আবহ তৈরি করেছে। দীর্ঘ সংঘাতের পর সাধারণ মানুষ এখন শান্তিপূর্ণ পরিবেশের আশায় বুক বেঁধেছেন।

এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সর্বপ্রথম ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি প্রকাশ করেন। পরে বিষয়টি নিশ্চিত করেন ভারত এবং পাকিস্তানের কর্মকর্তারা।

এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যুদ্ধবিরতি কার্যকরের পরপরই পাকিস্তানের আকাশসীমা সব ধরনের ফ্লাইট চলাচলের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্র: আল-জাজিরা

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি