বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারীরা যোগ্যতা অনুযায়ী কাজে অংশগ্রহণের সুযোগ পাবে: জামায়াতের নায়েবে আমীর

মো. আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): “নারীদের ঘরে আবদ্ধ করে রাখার যে অপপ্রচার চালানো হয়, তা সম্পূর্ণ মিথ্যা। নারীরা তাদের যোগ্যতা অনুযায়ী সমাজ সংস্কার, চাকরি, ব্যবসা, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং ও স্বাধীনভাবে প্রতিষ্ঠান পরিচালনার মতো সবখাতে অংশ নিতে পারবে। জামায়াত ক্ষমতায় এলে নারীরা ইসলামের মূলনীতি মেনে পর্দার সাথে শিক্ষা, চাকরি ও অন্যান্য ক্ষেত্রে আরও বেশি সুযোগ-সুবিধা পাবে।

শনিবার (১০ মে) সকালে কালিগঞ্জ উপজেলার শহীদ সামাদ স্মৃতি ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত মহিলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি আরও বলেন, বিগত সময়গুলোতে আওয়ামী লীগ ও বিএনপি বারবার ক্ষমতায় থেকেও দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ ১৭ বছর ক্ষমতায় থেকে লুটপাট ও দখলবাজির রাজনীতি করেছে, বিএনপি প্রায় ২০ বছর ক্ষমতায় থেকেও জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। মানুষ এখন একটি বিকল্প চায়, আর সেই বিকল্প শক্তি হচ্ছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ বিদেশে ২৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে। জামায়াত ক্ষমতায় গেলে এই লুটপাটের অর্থ উদ্ধার করে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলবে। সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পদ রক্ষা ও ফিরিয়ে দিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

জামায়াত একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে, যেখানে থাকবে স্বাধীনতা, টেকসই গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও স্বনির্ভর অর্থনীতি। জামায়াত চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতি করে না। আমাদের অতীতের দুইজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না, এটাই আমাদের উদাহরণ।

সম্মেলনটিতে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারি সহকারী অধ্যাপক রউফের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও খুলনা জোনাল সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা জোনের দাওয়াহ বিভাগের সদস্য অধ্যাপক ডা. মুনীর উদ্দিন বান্নাহ, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, আশাশুনি, দেবহাটা ও শ্যামনগর উপজেলা জামায়াতের আমিরগণ।

বক্তারা সবাই জামায়াতে ইসলামীর নীতিমালা, জনকল্যাণমুখী রাজনীতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
তারা আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী