বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত-বাংলাদেশের মানুষের মধ্যকার সম্পর্ক রক্তের অক্ষরে লেখা: তথ্যমন্ত্রী

তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের মানুষের মধ্যকার সম্পর্ক রক্তের অক্ষরে লেখা।’

কলকাতা প্রেসক্লাবে বাংলাদেশের উন্নয়ন শীর্ষক আলোচনায় শনিবার স্থানীয় সময় দুপুর ১টায় প্রধান বক্তা হিসেবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশে আমাদের যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৪ বছরে বদলে গেছে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নের জোয়ারে এখন কোথাও কুড়ে ঘর ও পায়ে চলার মেঠো পথ খুজে পাওয়া যায় না। এখন আর সকাল বেলায় কোন মানুষের কণ্ঠে শোনা যায় না, মাগো আমাকে একটু বাসি ভাত দাও। এখন দেশে অনাহারী মানুষ নেই বললেই চলে। এগুলো এখন আর কোন স্বপ্ন নয়, এটাই বাস্তব।’

তিনি আরও বলেন, ‘গত ১৪ বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা বিশ্বের সকল উন্নয়ন দেশের জন্য উদাহরণ। সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে যখন সারা বিশ্বে অর্থনৈতিক স্থবিরতা তখনো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সবার জানা। করোনাকালে অর্থনৈতিক প্রবৃদ্ধির তালিকায় বাংলাদেশ প্রথম ৩টি দেশের একটি।’

ড. হাছান আরও বলেন, ‘শেখ হাসিনা একটি মানবিক ও সামাজিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। আমরা আঞ্চলিক উন্নয়নে বিশ্বাস করি। কারণ আঞ্চলিক উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন হয় না।’ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যাত্রায় ভারতের সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন মন্ত্রী।

অন্যান্যের মধ্যে এই অনুষ্ঠানে বক্তব্য দেন সাইমুম সারোয়ার কমল, কলকাতায় বাংলাদেশস্থ উপ হাইকমিশনের উপ হাইকমিশানার আন্দালিব ইলিয়াস। সভা পরিচালনা করেন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর।

এর আগে মন্ত্রী স্থানীয় একটি হোটেলে ইন্দো-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রেসক্লাবের অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, একাত্তর টিভির সিইও মোজাম্মেল বাবু, দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, বাংলাদেশ হাই কমিশন, নয়াদিল্লির প্রেস মিনিস্টার শাবান মাহমুদ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির

ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না বলেবিস্তারিত পড়ুন

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা
  • ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ