মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

পুলিশই জনতা জনতাই পুলিশ, “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল হতেই ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি।

অনুষ্ঠানে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক তানজিল্লুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক ডা.মনোয়ার হোসেন, পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরা মো. বেলাযেত হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সহ.সভাপতি ও কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), তালার খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনব ঘোষ বারলু, ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, বেনজির হোসেন হেলাল, রবিউল হাসান, বিশাখা তপন শাহা, অধ্যাপক এমএ কালামসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন- ‘সাতক্ষীরায় ২০১৩ সালের মত অসাম্প্রদায়িক চেতনা আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, আমরা সকল পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটিকে সাথে নিয়ে মোকাবিলা করবো।’

প্রধান অতিথির বক্তব্যে এমপি মুস্তফা লুৎফুল্লাহ বলেন- ‘আজ কমিউনিটি পুলিশিং দিবসে আমাদের অঙ্গিকার হোক মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তি এক হয়ে সাতক্ষীরাসহ বাংলাদেশকে নাশকতা ও সন্ত্রাসমুক্ত রাখা।’

পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা মহিলা যুবলীগের সাবেক সভাপতি জোসনা আরা খাতুন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া