শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত শেখ হাসিনাকে যে বিশেষ সুবিধা দিয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার (৯ অক্টোবর) শেখ হাসিনার বোন শেখ রেহানা পরিবারের ঘনিষ্ঠ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

আওয়ামী লীগের ওই নেতা সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনাকে ভারত সরকারের পক্ষ থেকে যে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে, সেই ট্রাভেল ডকুমেন্ট নিয়ে বিশ্বের যে কোনো দেশের ভিসা নিয়ে ভ্রমণও করতে পারবেন তিনি।’

তিনি বলেন, ভারতে শেখ হাসিনাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। তার বোন শেখ রেহানাও সেখানে অবস্থান করছেন। অবশ্য ট্রাভেল ডকুমেন্ট পেলেও আপাতত শেখ হাসিনা ভারতেই থাকবেন। শিগগিরই ভারতের বাইরে ভ্রমণে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার।

সাধারণত কোনো দেশে আশ্রয়প্রার্থীদের সেই দেশের ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়।

তাহলে কি শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, এমন প্রশ্নের জবাবে যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা জানান, শেখ হাসিনার গুরুত্ব বিবেচনায় তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে ভারত।

এদিকে শেখ হাসিনাকে ভারত ‘ট্রাভেল ডকুমেন্ট’ ইস্যু করা হয়েছে কিনা, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার এখনো কিছু জানায়নি। তবে ভারতের পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘এ বিষয়ে আমাদের মন্ত্রণালয়ের পরবর্তী ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করুন। সেখানে প্রশ্ন করে দেখুন, মুখপাত্র কী বলেন!’

তবে ভারতের সাবেক এক শীর্ষ কূটনীতিবিদ সাংবাদিকদের বলেছেন, ‘ভারত যদি শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট সত্যিই দিয়ে থাকে, আমি তাতে এতটুকুও অবাক হব না। কারণ এই পরিস্থিতিতে এটাই সবচেয়ে স্বাভাবিক ও প্রত্যাশিত পদক্ষেপ।

তিনি আরও বলেন, ‘ভারতে ম্যাকলিয়ডগঞ্জসহ বিভিন্ন জায়গায় যে কয়েক লাখ তিব্বতি শরণার্থী থাকেন, তারাও কিন্তু বেশির ভাগই ভারতের পাসপোর্টধারী নন। বরং এই ধরনের ট্রাভেল ডকুমেন্ট (সংক্ষেপে যেটাকে বলে ‘টিডি’) নিয়েই তারা পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেন।’

ওই সাবেক রাষ্ট্রদূত বলেন, ‘জানি না ভারত শেষ পর্যন্ত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় (পলিটিক্যাল অ্যাসাইলাম) দেবে কিনা। কিন্তু গত দুই মাসের ঘটনাপ্রবাহ যেভাবে গড়িয়েছে, তাতে দালাই লামার ঘটনার সঙ্গে আমি কিন্তু শেখ হাসিনার কেসের অনেক মিল পাচ্ছি।

ভারতে যত দিনই থাকুক, শেখ হাসিনা হাত গুটিয়ে নিষ্ক্রিয় হয়ে বসে থাকবেন, এটা তো আর হতে পারে না। দালাই লামাও তাই করেছেন, রাজনীতি ও কূটনীতি চালিয়ে গেছেন এবং পৃথিবীর বহু দেশে সফর করেছেন।’

তিনি আরও বলেন, ‘একইভাবে রাজনৈতিক প্রয়োজনে, বিশ্বময় ছড়িয়ে-ছিটিয়ে থাকা দলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে শেখ হাসিনাকেও ভারতের বাইরে যেতে হবে, এটাই স্বাভাবিক। সেই বাস্তবতা অনুধাবন করে ভারত যদি তাকে টিডি বা আইসি দিয়ে থাকে, সেটাতে তাই অবাক হওয়ার কিছু

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী