শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরের রোহিতায় ডাকাত সন্দেহে ধাওয়া করে ব্যাগভর্তি গাঁজাসহ যুবক আটক

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নে ডাকাত সন্দেহে ধাওয়া করে হুমায়ুন কবির (২৮) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনগণ। পরে সেই যুবকের কাছ থেকে স্কুলব্যাগে ভর্তি দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ ওই যুবককে থানায় নিয়ে যায়। রোববার (২৭ নভেম্বর-২০২২) তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানাগেছে।

শনিবার (২৬ নভেম্বর-২০২২) রাত ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের জলকর রোহিতা গ্রামে এ ঘটনা ঘটে। আটক যুবক হুমায়ুন কবির খুলনার গল্লামারী এলাকার শহিদুল ইসলামের ছেলে।

গাঁজাসহ যুবক আটকের ঘটনায় রোহিতা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসান বলেন- গত শুক্রবার (২৫ নভেম্বর-২০২২) রাতে ইউনিয়নের জলকর রোহিতায় ও কোদলাপাড়া গ্রামে ডাকাত হানা দেয়। জলকর রোহিতায় তারা সুবিধা করতে না পারলেও কোদলাপাড়া গ্রামে মেঘনা বেকারির মালিকের বাড়ি লুট করে ৪ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

মেম্বার আরও বলেন- এ জন্য শনিবার সকাল থেকে এলাকায় পুলিশের সতর্ক অবস্থান ছিলো। এদিন সন্ধ্যার পর থানার ওসি শেখ মনিরুজ্জামানসহ পুলিশ জলকর রোহিতায় আসেন। গ্রামের আব্দুল কাদেরের দোকানের সামনে মণিরামপুর-ঝিকরগাছা সড়কের ওপর জিপ দাঁড় করিয়ে পাশে অবস্থান করছিলেন ওসি। এরপর রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে ঝিকরগাছার দিক থেকে আসছিলেন দুই যুবক। হেডলাইটের আলোয় পুলিশের গাড়ি দেখে ১৫-২০ গজ দূরে মোটরসাইকেল থামিয়ে তাদের একজন মাঠের দিকে দৌড় দেন। অন্যজন মোটরসাইকেল ঘুরিয়ে পেছনের দিকে চলে যায়।

মেহেদী হাসান বলেন- এ সময় দোকানে বসে থাকা লোকজন ডাকাত সন্দেহে ধাওয়া দিয়ে পালানোর চেষ্টা করা ওই যুবককে ধরে ফেলেন। ধরার পর তার কাছে একটি স্কুলব্যাগ পাওয়া যায়। ব্যাগসহ তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলে ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা পাওয়া গেছে। তারা দুজন গাঁজা নিয়ে খুলনার দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছেন।

এ ঘটনায় মণিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা বলেন- ওই যুবকের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাকে রোববার (২৭ নভেম্বর-২০২২) আদালতে প্রেরণ হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক