বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে এক গৃহবধূর আত্মহত্যা

যশোরের মণিরামপুরে চন্দনা মণ্ডল (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) সকালে নিজের শোয়ার ঘর থেকে স্বজনেরা তার লাশ উদ্ধার করে।

চন্দনা মণ্ডল উপজেলার দিগঙ্গা গ্রামের নিউটন মণ্ডলের স্ত্রী। এ দম্পতির ৫ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্বজনেরা জানিয়েছেন- চন্দনা ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

প্রতিবেশী এক ননদের সঙ্গে ঝগড়ার রেশ ধরে অপমানে তিনি আত্মহত্যা করেছেন।

হরিদাসকাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রণব বিশ্বাস বলেন- গত বুধবার বিকেলে পাশের বাড়ির এক ননদের সঙ্গে ঝগড়া ও হাতাহাতি হয় চন্দনা মণ্ডলের।

প্রণব বিশ্বাস বলেন- এরপর থেকে তিনি বিষন্নতায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্য জানিয়েছেন। স্বজনরা টের পেয়ে তাকে নামিয়ে আনার আগেই তিনি মারা গেছেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন- চন্দনা মণ্ডলের লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পরিবার বলছে- তিনি আত্মহত্যা করেছেন। এখন তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রাজগঞ্জ-পুলেরহাট-ত্রিমোহিনী সড়কে বেপরোয়া যানবাহন : ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা
  • রাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ধূমপান: কিশোরদের আসক্তি রোধে কার্যকর উদ্যোগের দাবি