বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে এবছর ১৭৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে আসতে শুরু করেছে শীতকালিন সবজি। চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীতকালীন বিভিন্ন শাক-সবজি পুরোপুরি বাজারে আসবে বলে জানিয়েছেন কৃষকেরা। এখন বাজারে শীতকালিন সবজির দাম একটু চড়া রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে- উপজেলা ব্যাপী চলতি বছর ১৭৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ করা হয়েছে। এরমধ্যে শিম চাষ করা হয়েছে ৬১ হেক্টর জমিতে। বাকি ১৬৮৯ হেক্টর জমিতে লাল শাক, পালং শাক, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, লাউসহ বিভিন্ন শীতকালীন সবজির চাষ করা হয়েছে। এসব সবজি শীতের শুরুতেই বাজারে বিক্রি করতে পারবেন এবং দামও ভালো পাবেন বলে আশাবাদি কৃষকরা।

উপজেলার মশ্বিমনগর ইউনিয়নে সব থেকে বেশি সবজি চাষ হয় হয়াতপুর শাহপুর মাঠে। দুই গ্রামের প্রায় শতাধিক কৃষক সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন করেন এই মাঠ থেকে। হয়াতপুর, শাহপুর মাঠে কথা হয় কয়েকজন সবজি চাষির সাথে।

তারা বলেছেন- আমরা, আমাদের জমিতে শীতকালিন সবজি হিসেবে বিভিন্ন সবজি চাষ করে থাকি। এই মাঠে হলুদ থেকে শুরু করে মেটে আলু এবং সকল ধরণের সবজি চাষ করা হয়। যা আমরা শীতকাল ভর পরিচর্যা করি এবং বাজারে বিক্রি করি। আমাদের বেশি লোকসান হয় না।

কৃষকেরা জানান- আমরা কীটনাশকের পাশাপাশি জৈব সার বেশি প্রয়োগ করি সবজি ক্ষেতে। এখন বাজারে বাঁধাকপি, ফুলকপি, শিম, মুলাসহ আরো কয়েক প্রকার সবজি বাজারে বিক্রি করছি। দামও ভালো পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ। আশাকরছি এবছর শেষ পর্যন্ত ভালো দাম পাবো।

উপজেলা কৃষি অফিস থেকে বলা হয়েছে- শীতকালীন শাক-সবজি এখনো পুরোপুরি বাজারে আসেনি। নভেম্বর মাসের শেষ সপ্তাহে ও ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাজারে আসবে। কৃষকরা এবার দামও ভালো পাবেন এবং আবহাওয়া ভালো থাকলে মণিরামপুর উপজেলায় এবছর শীতকালীন সবজি উৎপাদনে লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে এমনটা আশা করা যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন