শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ফুল ব্যবসায়ীর

যশোরের মণিরামপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রেজাউল ইসলাম (৩৮) নামের এক ফুল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৪ নভেম্বর-২০২২) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত রেজাউল ইসলাম মণিরামপুর বাজারের নিশি ফুল ঘরের মালিক। তিনি মাঝিয়ালি গ্রামের আব্দুল হালিমের ছেলে।

নিহতের স্বজন তাজাম্মুল হুসাইন বলেন- বৃহস্পতিবার (০৩ নভেম্বর-২০২২) রাত সাড়ে ৭টার দিকে ফুল ব্যবসায়ী রেজাউল ইসলাম ও তাঁর কর্মচারী বিল্লাল হোসেন এক মোটরসাইকেলে চড়ে রাজাগঞ্জ বাজার থেকে মণিরামপুর বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে ঘুঘুরাইল চালাত মোড়ে আসলে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে দুই বাইকের ৪ জন আহত হন।

তাজাম্মুল হুসাইন বলেন- তাঁদের মধ্যে গুরুত্বর আহত রেজাউল ইসলামকে যশোরে একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। শুক্রবার রাতে ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। আহত বিল্লাল মণিরামপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ঘুঘুরাইল এলাকার সাবেক ইউপি সদস্য ইউনুস আলী বলেন- বৃহস্পতিবার রাতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪জন আহত হন। সাথে সাথে ফায়ার সার্ভিস ডেকে তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছিল।

ইউনুস আলী বলেন- পরে রেজাউল নামে একজন মারা গেছে শুনিছি। আহতদের মধ্যে আমাদের এলাকার নাইম হোসেন ও সোহেল রানা ছিল। তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। দুর্ঘটার শিকার মোটরসাইকেল দুটি আমাদের হেফাজতে আছে।

মণিরামপুর ফায়ার স্টেশনের ফায়ারম্যান নয়ন মণ্ডল বলেন- আমরা ৪ জনকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে এনেছিলাম। তাঁদের মধ্যে রেজাউল নামে একজনের নাকমুখ দিয়ে রক্ত উঠতেছিলো। অবস্থা দেখে চিকিৎসক তাঁকে যশোর সদর হাসপাতালে রেফার করেন।
শ্যামকুড় ইউনিয়নের দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হানান বলেন- দুর্ঘটনার বিষয়ে আমাদের কেউ জানায়নি।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা