শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ধর্ষণচেষ্টার বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যা!

যশোরের মণিরামপুরের ঋষিপল্লীতে ধর্ষণচেষ্টার বিচার না পেয়ে পূর্ণিমা (৩৭) নামের এক গৃহবধূ ক্ষোভে-দুঃখে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

গত সোমবার (০৭ মার্চ-২০২২) উপজেলার মনোহরপুর গ্রামের ঋষি পল্লীতে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।

এর আগে গত শনিবার (০৫ মার্চ-২০২২) রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় স্থানীয় মিজানুর রহমান ওরফে মির্জা ফকির।

এ ঘটনায় গৃহবধূর স্বজনরা থানায় অভিযোগ করতে আসলে মীমাংসার কথা বলে হুমকি দিয়ে তাদেরকে ফিরিয়ে আনা হয়। এ ঘটনায় রাত ১০টার দিকে ইউপি মেম্বর সিরাজুল ইসলাম আটক হয়েছে বলে জানা গেছে।

গৃহবধূর স্বামী সঞ্জিত দাস জানান- শনিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে স্থানীয় মনোহরপুর গ্রামের কফেল ফকিরে ছেলে মিজানুর রহামান ওরফে মির্জা ফকির তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। তিনি বাড়িতে এসে শোনার পর স্ত্রীকে নিয়ে থানায় অভিযোগ করতে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয় মেম্বর সিরাজুল ইসলাম ফকির, মোস্তফা মেম্বর, কালীপদমন্ডলসহ কয়েকজন তাদেরকে বাড়িতে ফিরে আসতে বাধ্য করেন।

রোববার বিকেলে মনোহরপুর গ্রামের রহমান সরদারের ছেলে আবুল দপ্তরি, এজহার সরদারের ছেলে আসাদুজ্জামান নওশের, তাগের ফকিরের ছেলে স্থানীয় মেম্বর সিরাজুল ইসলাম, মিজানুর রহমানের ছেলে আল আমিন, ইউপি সদস্য মোস্তফা ও আকবর আলীর ছেলে ইলিয়াজ হোসেনের উপস্থিতিতে শালিসী বৈঠক বসে। শালিসী সভায় অভিযুক্ত মির্জা ফকির উপস্থিত না হওয়ায় ওই শালিসী সভা প্রত্যাখ্যান করেন গৃহবধূ পূর্ণিমাসহ তাদের পরিবারের সদস্যরা। এরপর শালিসী সভার আয়োজনকারিরা পূর্নিমা ও তার স্বামীকে হুমকি-ধামকি দেয়। এক পর্যায় বিচার না পেয়ে ক্ষোভে-দুঃখে সোমবার বিকেলে কীটনাশক পান করে আত্মহত্যা করেন গৃহবধূ পূর্ণিমা। এ বিষয়ে স্থানীয় মেম্বার মোস্তফা জানান- সব কিছু মিটমাট করার পরও কেন এমন হল; তা তিনি বলতে পারছেন না।

স্থানীয় নেহালপুর ফাঁড়ি ইনচার্জ এসআই আতিকুজ্জামান জানান- এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্য সিরাজুল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

থানার ওসি নূর-ই আলম সিদ্দিকী জানান- এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হয়েছে। তবে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…