শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

যশোরের মণিরামপুরে চালককে অজ্ঞান করে একটি ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যাত্রীবেশী দুইজন ছিনতাইকারী।

সোমবার (০৭ মার্চ-২০২২) পড়ন্ত বিকালে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আহত ইজিবাইক চালক মো. মামুন হোসেন (৩০) মণিরামপুর উপজেলার পাড়দিড়া এলাকার বাসিন্দা। সে যশোর সদর হাসতাপালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে- সোমবার পড়ন্ত বিকালে দুইজন লোক মণিরামপুর বাজারের রাজগঞ্জ মোড় থেকে যশোর শহরে যাওয়ার জন্য ভাড়া করে। পথিমধ্যে যশোর রেলস্টেশন এলাকায় পৌঁছালে ওই দুইজন যাত্রী চালক মামুনের নাকে ও মুখে অজ্ঞান করা ওষুধ স্প্রে করে দিলে সে জ্ঞান হারিয়ে ফেলে। সে সময় মামুনকে ওই এলাকর রাস্তার ধারে ফেলে ছিনতাইকারিরা ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।

অজ্ঞান অবস্থায় পড়ে থাকা চালক মামুনকে ওইদিন সন্ধ্যার দিকে স্থানীয়রা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইজিবাইকটি উদ্ধার হয়নি।

মণিরামপুর থানা পুলিশ বলেন- এবিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…