শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

যশোরের মণিরামপুরে মাছের ঘেরে পানি দিতে গিয়ে শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) সকালে উপজেলার বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হতে পারে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস। শাহিদুল ইসলাম বাগডাঙ্গা গ্রামের রজব আলীর ছেলে।

শহিদুল ইসলামের প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ বলেন- গ্রামে শহিদুলের একটা মাছের ঘের আছে। ঘেরপাড়ের বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে তিনি সেখানে পানি দেন। এদিন সকাল সাড়ে ৭টার দিকে ঘেরে পানি দিতে বাড়ি থেকে বের হন শহিদুল। পরে ৯টার দিকে পথচারীরা তাকে সেচঘরে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন। বিষয়টি মণিরামপুর ফায়ার সার্ভিস দপ্তরে জানানো হলে তাদের কর্মীরা শহিদুলকে উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন- স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আমরা রোগীকে মৃত অবস্থায় পেয়েছি। বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন- খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার