মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় গাছির মৃত্যু

যশোরের মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় রেজাউল হক (৫৫) নামের এক গাছির মৃত্যু হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি-২০২৩) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে এদিন সকালে সাইকেলে চড়ে খেজুরের রস নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হন তিনি। রেজাউল হক উপজেলার নেহালপুর মেঠপাড়ার গুলজার গাজীর ছেলে।

নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নানসহ স্থানীয়রা বলেন- রেজাউল গাজী পেশায় গাছি। সকালে তিনি মনোহরপুর মাঠ থেকে খেজুরের রস সংগ্রহ করে ভাড় ভরে ছাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ি ঢোকার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পাকা রাস্তার উপড় পড়ে রক্তাক্ত জখম হন তিনি।

এসআই আব্দুল হান্নান বলেন- স্বজনরা তাকে উদ্ধার করে সকালে যশোর সদর হাসপাতালে নেন। পরে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রেজাউল গাজী মারা যান।

আব্দুল হান্নান বলেন- এদিন সন্ধ্যায় রেজাউল গাছির মরাদেহ বাড়িতে আনা হয়েছে। স্বজনদের অনুরোধ ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন