বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে যুদ্ধাপরাধী মামলায় পলাতক রাজাকার গ্রেপ্তার

যশোরের মণিরামপুরে যুদ্ধাপরাধী মামলায় পলাতক রাজাকার ফজর আলীকে (৭৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ জুলাই) ফজর আলীকে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এর আগে শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফজর আলী উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আজগার আলীর ছেলে। তিনি গোবিন্দপুর আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ছিলেন। তার নাম মণিরামপুর থানার তালিকাভুক্ত রাজাকারের মধ্যে ১৪৩ নম্বরে রয়েছে।

উপজেলার মামুদকাটি গ্রামে ফজর আলীর মেয়ের বাড়ি থেকে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা পারভেজসহ সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করেছে।

এসনয় উপপরিদর্শক বলেন- ২০১৮ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ফজর আলীর বিরুদ্ধে যুদ্ধাপরাধী মামলা দায়ের করা হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার (২১ জুলাই-২০২২) বড় মেয়ের বাড়ি যান ফজর আলী। খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উপপরিদর্শক আরও বলেন- গ্রেপ্তার করার পর ওই রাতেই ফজর আলীকে থানায় আনার পর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আলাউদ্দিন এসে তাকে শনাক্ত করেন। এ ছাড়া মামলার সাক্ষী গোবিন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা শাহ আঃ জব্বারসহ স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিমও রাতে থানায় এসে তাকে শনাক্ত করেছেন। শনিবার (২৩ জুলাই) ফজর আলীকে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি