মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী আটক

যশোরের মণিরামপুর উপজেলার জয়নগর গ্রামের ইটভাটার পাশ থেকে হীরা বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী ইসলাম গাজীকে (৩২) আটক করেছে র‍্যাব-৬। ভোর পাচঁটার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

ইসলাম গাজী মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মেম্বার।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান- ইসলাম গাজী, হীরা বেগমের তৃতীয় স্বামী। পারিবারিক গোলযোগের জের ধরে কিছুদিন আগে এলাকায় সালিশ হয়। এ ঘটনায় সালিশের মাতুব্বাররা ইসলাম গাজীকে মারপিট করে এবং তাদের ডিভোর্স হয়। এতে ক্ষিপ্ত হয় ইসলাম গাজী। পরবর্তীতে হীরা বেগম আবারও ইসলাম গাজীকে বিয়ে করার জন্য মণিরামপুরে পারখাজুরা গ্রামে ইসলাম বাড়িতে আসে। এরপর ইসলাম গাজী গত পাচঁ অক্টোবর সন্ধ্যার দিকে হীরা বেগমকে মোটরসাইকেল করে তার বাবার বাড়ি নড়াইলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ফের ঝগড়া শুরু হলে হীরা বেগম মোটর সাইকেল থেকে নেমে যায়।

এ সময় ইসলাম গাজী তার কাছে থাকা ছুরি দিয়ে হীরা বেগমকে কুপিয়ে হত্যা করে। ওই রাতেই হীরা বেগমের মরাদেহ উদ্ধারের পর তারা ছায়া তদন্ত শুরু করে। তার মোবাইল নাম্বারের কললিস্টের সূত্র ধরে ইসলাম গাজীকে আটক করেন। ইসলাম গাজীকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে মণিরামপুর থানায় সোপর্দ করা হবে। এরপর মণিরামপুর থানা পুলিশ তাকে আদালতে পাঠাবে বলে জানাগেছে।

নিহত হীরা বেগম নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের আকতার মোল্লার মেয়ে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন