শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে রেসার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের (রেসা) উদ্যোগে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে রাজগঞ্জ অঞ্চলের বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধিদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রেসার সাধারণ সম্পাদক, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাধারণ সম্পাদক ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ।

আরও উপস্থিত ছিলেন- রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও রেসার দাতা সদস্য এসএম রবিউল ইসলাম, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রধান শিক্ষক ও রেসার সদস্য সচিব মোঃ মাসুদ কামাল তুষার, তরুন আওয়ামীলীগ নেতা মোঃ শরিফুল ইসলাম চাকলাদার, রেসার যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ আবু মুসা, আইটি বিষয়ক সম্পাদক সফটওয়ার ইঞ্জিনিয়ার মোঃ ওলিউজ্জামান, সদস্য মোঃ ফিরোজ হোসেন ও কম্বল বিতরণের আহ্বায়ক শিক্ষক মোঃ মুজিবর রহমান সহ রেসার অন্যান্য নেতৃবৃন্দ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ বলেন- মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। আমরা এই সংগঠনের প্রতিষ্ঠা থেকে অসহায়, দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছি। আমরা বিভিন্ন সময় মানুষদের সাহায্য সহযোগীতা করে আসছি এবং পর্যায়ক্রমে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা