বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে হারিয়ে যাওয়া কাঁচা ছিন্নি উৎসব পালন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অনুসন্ধানের ধাপের ৩নং প্রশ্ন- আগে আমাদের এলাকায় কি কি উৎসব পালন হতো, এর উত্তর হিসেবে হারিয়ে যাওয়া কাঁচা ছিন্নি উৎসব পালন করা হয়েছে।

সোমবার (০৬ মার্চ) দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা এই কাঁচা ছিন্নি উৎসব পালন করে।

দেখাগেছে- ৭ম শ্রেণির শিক্ষার্থীরা খুব আনন্দের সাথে প্রয়োজনীয় উপকরন দিয়ে একটি হাড়িতে কাঁচা ছিন্নি তৈরি সম্পন্ন করে। এরপর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, সহকারি সিনিয়র শিক্ষক মোঃ রবিউল ইসলামকে সাথে নিয়ে কাঁচা ছিন্নি খেয়ে এবং শিক্ষার্থীদের খাওয়ায়ে এ উৎসবের উদ্বোধন করেন। এসময় সহকারি শিক্ষক পারভীন সুলতানা, আসাদুজ্জামান রিপন, মোহাম্মদ আলী, রুমানা আক্তার, অফিস সহকারি আবু শাহদিৎ জনি প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ৭ম শ্রেণির সকল শিক্ষার্থীদেরকে খাওয়ানো হয়। পরে সকল শিক্ষক ও অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের খাওয়ানো হয়।

উল্লেখ্য যে, এক সময় ছিলো, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গ্রামে গ্রামে নির্দিষ্ট একটি সময়ে গ্রামের প্রতিটা বাড়ি থেকে প্রয়োজনীয় উপকরন তুলে, সকল মানুষের উপস্থিতিতে, তৈরি করা হতো এই কাঁচা ছিন্নি। প্রত্যেক বাড়ি থেকে ঘোটি হাতে ছেলে-মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে যেতো সেই কাঁচা ছিন্নি নিতে। খুব আনন্দ পেতো তখনকার ছেলে-মেয়েরা।

সোমবার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এই উৎসব শেষে, যখন শিক্ষার্থীরা কাঁচা ছিন্নি খাচ্ছিলো, তখন তারা বলছিলো- আমরা কাঁচা ছিন্নি কি তা জানতাম না। আজ নিজের হাতে তৈরি করে জানতে পারলাম, এমন করে কাঁচা ছিন্নি তৈরি করতে হয় বা এক সময় হতো। এই শিক্ষার্থীরা এই কাঁচা ছিন্নি তৈরি করে খুব খুব আনন্দ উপভোগ করেছেন এবং পাঠ্যবইয়ের অংশ হিসেবে আগে এলাকায় কি কি উৎসব পালন হতো, তা ব্যবহারিক ক্লাসের মাধ্যমে জানতে পেরেছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক