মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী নিহত

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় সাব্বির রহমান (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০২ ডিসেম্বর) সকালে উপজেলার পারখাজুরা গ্রামে ঘটনাটি ঘটে। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন।

সাব্বির পারখাজুরা গ্রামের আসাদুজ্জামানের ছেলে। সে স্থানীয় পারখাজুরা হোড়ারঝোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো।
নিহতের চাচাতো ভাই মাহাবুর রহমান জানান- বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলো সাব্বির। খেলা শেষে পাড়ার এক বড় ভাইয়ের ইজিবাইকে চড়ে বন্ধুদের সাথে স্থানীয় পাকা রাস্তার মোড়ে যায় সে। মোড়ে বন্ধুরা নেমে পড়লেও ইজিবাইকে চড়ে সামনে কিছু দূরে যায় সাব্বির। পরে রাস্তার পাশে তাকে নামিয়ে দিয়ে যাত্রী নিয়ে চলে যান ইজিবাইকচালক। তখন রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয় সে।

মাহাবুর রহমান আরও জানান- খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সাব্বিরকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক বানী ইসরাইল বলেন- মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার বেগারীতলা এলাকার টুনিয়া ঘড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার