শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে হিজড়াকে গলা কেটে হত্যা

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুর উপজেলায় এক হিজড়াকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) রাতে খানপুর ইউনিয়নের মাছনা গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

ওই হিজড়ার নাম মঙ্গলী ওরফে পলি (৩২)। তিনি উপজেলার ঘুঘুদহ গ্রামের মৃত আব্দুল খালেকের সন্তান।

স্থানীয়রা জানায়, মঙ্গলী মাছনা গাজিপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করে একাকী বসবাস করতেন। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে নিজ বাড়ির ঘরে তিনি ঘুমাতে যান।

শুক্রবার (২৮ জুন) রাত সাড়ে ৭ টার দিকে প্রতিবেশীরা মঙ্গলীর বাড়িতে যায়। তাকে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘর থেকে মঙ্গলীর গলা কাটা লাশ উদ্ধার করেছে।

মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদি মাসুদ বলেন, গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মঙ্গলীকে হত্যা করা হয়েছে। তার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ জুন) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার