বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে হোঁচট খেয়ে পড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে বাড়ির সামনে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সাবানা (৩০) নামের এক পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে- মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় মনিরামপুর উপজেলার কাশিম নগর গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী সাবানা নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এসময় হঠাৎ রাস্তার ইটের সাথে পা বেঁধে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াই টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাবানার স্বামী জাহিদুল ইসলাম জানান- সাবানা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অনাগত সন্তানসহ স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে- বর্তমানে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম ও ময়নাতদন্তের প্রক্রিয়া প্রক্রিয়াধীন আছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি