বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাউডাঙ্গা মাদ্রাসার ওয়াজ মাহফিলে এমপি রবি

“মানব জাতির কল্যাণে মানুষের উপকারে আশা ও পাশে থাকা পরম ধর্ম”

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে ৬৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঝাউডাঙ্গা মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “এই মাদ্রাসা থেকে অনেক শিক্ষার্থী পাশ করে দেশের বিভিন্ন ভাল ভাল পদে নিয়োজিত আছে। আমাদের সরকার ধর্ম প্রচারে ওয়াজ মাহফিল কিন্তু বন্ধ করেনি। অনেকে এটা নিয়ে মিথ্যাচার করেছে। কিছু কিছু ওয়াজ মাহফিলে গভীর রাতে সরকার ও দেশের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য রাখে। ইসলাম শান্তির ধর্ম। ধর্মের নামে ২০১৩ সাথে সাতক্ষীরাকে উত্তপ্ত করা হয়েছিল। ধর্মের নামে দাঙ্গা বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু। আমি মহান জাতীয় সংসদে বলেছি সাতক্ষীরার অনেক মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, অনেকে যুদ্ধে শহিদ হয়েছে। ২০১৩ সালের দূর্ণাম সাতক্ষীরাকে অনেক পিছিয়ে দিয়েছে। ইসলামী জলসা শুনে মানুষ ইসলামী জ্ঞান অর্জন করবে। জাতির জনক
বঙ্গবন্ধুর স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। মানব জাতির কল্যাণে মানুষের উপকারে আশা ও পাশে থাকা পরম ধর্ম।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাংবাদিক ইয়ারব হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক