শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশকে ব্যবসা বান্ধব করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, অতীতে বাংলাদেশে ব্যবসা আমার ধারণা অনুযায়ী এগোয়নি। নতুন বাংলাদেশে অনেক কিছুর উদ্ভাবন হচ্ছে এবং এর মধ্যে একটি হলো ব্যবসায়িক সম্ভাবনা।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে ব্যবসা বান্ধব হওয়ার চেষ্টা করছে। বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে আমি সীমাহীন সম্ভাবনা খুঁজে পেয়েছি।

কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সংক্রান্ত এক ব্যবসায়িক ফোরামে মঙ্গলবার ভাষণ দেওয়ার সময় অধ্যাপক ইউনূস এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ তরুণদের সৃজনশীল মানুষের সুযোগ করে দেয়। বিনিয়োগকারীদের অনেক দেশে তরুণ বাংলাদেশি প্রবাসীদের সুবিধা নেওয়ার আহ্বান জানান।

বিদেশে বসবাসরত তরুণ বাংলাদেশিদের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তাদের সবসময় বাংলাদেশের জন্য কিছু করার ক্ষুধা থাকে।

বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন যেখানে তিনি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা এবং শুল্ক ও অ-শুল্ক বাধা দূরীকরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা বর্ণনা করেন।

আজিয়াটা গ্রুপের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক এবং সেলুলার অপারেটর রবির প্রাথমিক শেয়ারহোল্ডার বিবেক সুদ বাংলাদেশে ২৮ বছরের প্রবৃদ্ধি এবং অংশীদারিত্বের সাফল্যের উপর আজিয়াটার উপর একটি উপস্থাপনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম ন্যাশনাল বেরহাদেরট্রোনাস) সভাপতি এবং গ্রুপ সিইও টেংকু মুহাম্মদ তৌফিক, ভেরিন ওয়েলথ ফান্ড খাজানা ন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ফয়সাল ওয়ান জহির,পাম তেল কোম্পানি সিমে ডার্বি প্ল্যান্টেশনস, য়ালালামপুর কেপং বেরহাদ (কেএলকে), ইওআই কর্পোরেশন এবং ফেলডা গ্লোবাল ভেঞ্চারসের শীর্ষ কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন প্রোটন হোল্ডিংস বেরহাদ (প্রোটন) এর চেয়ারম্যান সৈয়দ ফয়সাল আলবার এবং গ্লাভ প্রস্তুতকারক টপ গ্লোভ কর্পোরেশনের নির্বাহী চেয়ারম্যান লিম উই চাই।

মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) এবং ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর কুয়ালালামপুরে ব্যবসায়িক সমাবেশ অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোরবিস্তারিত পড়ুন

অস্ট্রেলিয়ায় প্রয়োজন লক্ষাধিক পরিচর্যাকর্মী, বাংলাদেশিদেরও সুযোগ

অস্ট্রেলিয়ার বয়স্কদের পরিচর্যা খাতে বিদেশি কর্মীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। দেশটির আবাসিক পরিচর্যা খাতেরবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামেবিস্তারিত পড়ুন

  • জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির
  • নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ
  • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয়
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ