শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিশ্র ফসলের সমন্বিত আবাদ করে সফলতা পেয়েছেন মনিরামপুরের প্রান্তিক চাষী শফিকুল

হেলাল উদ্দিন, মনিরামপুর: সবজি আবাদের জন্য নিরাপদ জোন হিসেবে খ্যাত যশোরের মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা গ্রামের একজন প্রান্তিক চাষি শফিকুল ইসলাম। বিভিন্ন ধরনের সবজি আবাদ করে তিনি সফলতা পেয়েছেন। তার সংসার এখন বেশ সচ্ছল।

সচ্ছলতার মুখ দেখেছেন তিনি হরেক রকমের সবজি চাষ করে। লাউ, পটল, শীম, বেগুন, কলা, করল্লা, বাঁধাকপি, ফুলকপি, মূলা, পেঁপে, মানকচু, ওলকচু, মুখি কচু, মেটে আলু, বরবটি, ঢেঁড়শ, মিষ্টি আলু, ঝিঙা, চিচিংগাসহ হরেক রকমের সবজি চাষে রয়েছে তার দক্ষতা। একজন সফল চাষী হিসেবে তাই এলাকায় শফিকুলের বেশ সুনাম ও পরিচিতি রয়েছে। চলতি বছর তিনি একই জমিতে মিশ্র ফসলের সমন্বিত আবাদ করে বেশ সফলতা পেয়েছেন।

তিনি এলাকার চাষীদের এক অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছেন। এ বছর তিনি একটি ক্ষেতে একই সাথে ওলকচু, হলুদ ও মরিচ চাষ করেছেন। ইতিমধ্যে কয়েক চালান শুধুমাত্র মরিচ বিক্রি করেই খরচের টাকা উঠিয়েছেন শফিকুল। তিনি জানান- ৪২ শতক জমিতে গত এপ্রিল মাসে হলুদ,ওলকচু ও মরিচ ফসলের আবাদ করি।

এতে ১৫০০ ওলকচুর মূখী, অন্ততঃ ৮০ কেজি হলুদ ও প্রায় ৬০০ পিচ মরিচের চারা রোপন করি। এ আবাদে এ পর্যন্ত সবমিলে ৪০ হাজার টাকা খরচ হয়েছে। গত অক্টোবর মাসের শুরু থেকে এ পর্যন্ত ছয় চালান মরিচ বিক্রি করে খরচের টাকা উঠে গেছে। আগামী মার্চ মাস পর্যন্ত এভাবেই মরিচ উঠানো যাবে। এছাড়া ১৫০০ পিচ ওলকচুর চাকি (বীজ), অন্ততঃ ৭০মন হলুদ পাওয়া যাবে বলে আশা করছি।

আনুমানিক দেড় থেকে দুই লাখ টাকা লাভের আশা করছেন তিনি। মশ্বিমনগর ইউনিয়নের উপসহকারি কৃষি অফিসার মোঃ হাসানুজ্জামান বলেন- নিজস্ব প্রযুক্তি দিয়ে সমন্বিত ফসল চাষের জন্য চাষি শফিকুল ইসলামকে উদ্ধুদ্ধ করা হয়। তার এই আবাদে সফলতা দেখে এলাকার অনেকেই সমন্বিত ফসল আবাদে ঝুঁকেছেন। চাষি শফিকুল এখন একজন সফল চাষি, এক অনুকরনীয় দৃষ্টান্ত। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অজয় কুমার বিশ্বাস বলেন- চলতি রবি মৌসুমে উপজেলায় অন্ততঃ ২ হাজার ৪০০ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে চাষীদের প্রয়োজনীয় নিয়মিত পরামর্শ ও কারিগরী সহায়তা দিয়ে সবজি চাষে উদ্বুদ্ধ করা হয়।

উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার বলেন- মনিরামপুর উপজেলা একটি নিরাপদ সবজি উৎপাদনের জন্য সমৃদ্ধ। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়েও দেশ বিদেশে নিয়মিত রপ্তানী হয়। উপজেলার পারখাজুরা গ্রামের চাষি শফিকুল ইসলাম ওকই জমিতে সমন্বিত তিন ফসল চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। ভিন্ন ফসল ও প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদের জন্য মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি অফিসাররা কাজ করছেন।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ