শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুখের চারপাশে কালচেভাব দূর করার উপায়

গালে বা ঠোঁটের আশপাশে কালচে ছোপ দূর করার জন্য রয়েছে প্রাকৃতিক উপাদান।

কালচে ছোপ ছোপ দাগ হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। সাধারণত ‘হাইপার পিগমেন্টেইশন’ বা হরমোনের ভারসাম্যহীনতা ইত্যাদি নানান কারণে অনেকেরই মুখের চারপাশে কালচে ভাব দেখা দিতে পারে। প্রাকৃতিক উপাদানের সাহায্যে এই দাগ দূর করা যায়।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে প্রাকৃতিক উপকরণের সাহায্যে মুখের চারপাশের কালচে দাগ দূর করার উপায় সম্পর্কে জানানো হল।

বেসন:
ত্বক উজ্জ্বল করতে বেসন খুব ভালো কাজ করে। আধা চা-চামচ হলুদ, দুই চা-চামচ বেসন ও কয়েক ফোঁটা কাঁচা দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে মুখে মাখুন। শুকানোর জন্য ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

আলু:
আলুর রসে আছে প্রাকৃতিক ব্লিচিং যা কালো দাগ দূর করে। আলু কুচি করে এর রস আলাদা করে নিন। মুখের চারপাশে আলুর রস মেখে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

মধু ও লেবু:
লেবু ও মধু পিগমেন্টেইশন দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে। একটা লেবুর রস নিয়ে তাতে একই পরিমাণ মধু মিশিয়ে নিন। দাগের ওপর মিশ্রণটি মেখে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর তা ধুয়ে ফেলুন।

গ্লিসারিন ও গোলাপ জল:
গোলাপ জল ও গ্লিসারিন একসঙ্গে কালচে ভাব দূর করার পাশাপাশি ঠোঁটের চারপাশের শুষ্কতা কমায়। দুইটি উপাদান সমপরিমাণে মিশিয়ে আক্রান্ত স্থানে মেখে সারা রাত রেখে দিন। পরদিন সকালে তা ধুয়ে ফেলুন।

ওটমিল:
ওটমিলে আছে আন্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান যা পিগমেন্টেইশন কমাতে সহায়াত করে।

এক চা-চামচ ওটমিল গুঁড়া করে সামান্য পানি দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। পেস্টটি মুখে মেখে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে আসলে আলতোভাবে মালিশ করে তা ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত