বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেসির জোড়া গোলে ৩ বছরের খরা কাটল বার্সেলোনার

তিন বছর ধরে যে মাঠে জয়ের দেখা পাচ্ছিল না বার্সেলোনা, এবার তার খরা কাটল। বুধবার রাতে শক্তিশালী অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছেন কোম্যানের শিষ্যরা।

আর এ জয়ের অন্যতম নায়ক বার্সা অধিনায়ক লিওনেল মেসি। তার জোড়া গোলে বার্সেলোনা জিতেছে ৩-২ গোলের ব্যবধানে।

ম্যাচের শুরুতে বার্সা সমর্থকদের ধারণা, বিলবাওয়ের মাঠ থেকে এবারও জয় নিয়ে ফিরতে পারবে না বার্সা।

ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে বার্সা রক্ষণকে ভেঙে চূরমার করে ডিফেন্ডার ক্লেমেন্ত লংলেকে পেছনে ফেলে দুর্দান্ত এক গোল করেন উইলিয়ামস।

ওই গোলের মিনিট তিনেকের মধ্যে ফের বার্সার গোলপোস্ট বরাবর জোরালো শট নেন ইউরি বের্চিচ। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হলে সে দফায় বেঁচে যায় বার্সেলোনা।

ম্যাচের ১৪ মিনিটে নিজেদের ফিরে পায় বার্সা। ডি-বক্সের বাইরে থেকে নেয়া মেসির ক্রসকে লাফিয়ে ভলি করেন ফ্র্যাংকি ডি ইয়। বল পান ডি-বক্সে ফাঁকায় দাঁড়িয়ে থাকা তরুণ পেদ্রি। সুযোগ হাতছাড়া করেননি তিনি।

সমতায় ফেরার পর আরও দুর্দান্ত হয়ে উঠে বার্সা। সতীর্থদের নিয়ে বিলবাও রক্ষণকে চেপে ধরেন মেসি। বিরতির কিছু আগ মুহূর্তে ফলও পান মেসি।

ম্যাচের ৩৮ মিনিটে পেদ্রির বুদ্ধিদীপ্ত ব্যাকহিল ধরে বিলবাওয়ের জাল কাঁপান মেসি।

২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।

বিরতির পর মাঠে ফিরেই ফের কারিশমা দেখান বার্সা অধিনায়ক। ৫৩ মিনিটের সময় আবারও বল জালে জড়ান মেসি। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

তবে এর মিনিট তিনেক পর মেসির দ্বিতীয় গোলকে আর বাতিল বলে গণ্য করা যায়নি। জর্দি আলবার বাড়ানো বল ধরে সেটি মেসির উদ্দেশ্যে এগিয়ে দেন গ্রিজম্যান। সেটিকে উড়িয়ে মেরে জালে প্রবেশ করান মেসি।

এ গোলের পর লা লিগার চলতি আসরে যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠলেন মেসি।

মেসির জোড়া গোলে বিলবাওয়ের সঙ্গে ব্যবধান বেড়ে ৩-১ হয়। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান কমান ইকার মুনিয়াইন।

তবে সেটি পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি।

রেফারির বাঁশিতে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন কাতালানরা।

এ জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। এ পর্যন্ত খেলা ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট সংগ্রহ তাদের। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের ঝুলিতে আছে ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট। বিলবাও ১৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ৯ নম্বরে।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর