শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোবাইল ইন্টারনেটে অনেক এলাকায় চালানো যাচ্ছে না ফেসবুক

মোবাইল ইন্টারনেটের ডাটা ব্যবহার করে অনেক এলাকার ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার পর থেকে হঠাৎ এমন সমস্যায় পড়েছেন গ্রাহকরা।

ঢাকার ব্যবহারকারীরা জানিয়েছেন, মোবাইল ইন্টারনেটে ফেসবুক চালাতে না পেরে তারা ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে এ সামাজিকমাধ্যম চালাচ্ছেন। তা দিয়েই তাদের অনেকে ফেসবুকে সমস্যায় পড়া নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন।

তবে দুপুর ১টার পর ফেসবুকও অনেকে এলাকায় ডাউন (ধীরগতি) হয়ে গেছে বলে জানিয়েছেন অনেকে। ফলে তাদের সামনে (নিউজফিড) নতুন কোনো পোস্ট আসছে না।

তবে মোবাইল অপারেটর কোম্পানিগুলো এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তারা এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি নন।

নাম প্রকাশ না করার শর্তে একটি অপারেটর প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুপুরে জানান, ঢাকার কিছু এলাকায় দুপুর থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা বিটিআরসির নির্দেশনা মেনে করেছে অপারেটররা। তার জানামতে সব অপারেটরকে একই নির্দেশনা দেওয়া হয়েছে।

মীর রায়হান মাসুদ নামে একজন ব্যবহারকারী দুপুর ১২টা ৫৭ মিনিটে তার ফেসবুকে দেওয়া পোস্টে লিখেছেন, মোবাইল ডাটা ব্যবহারে শুধু কি আমার ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে নাকি অন্যরাও এ অসুবিধায় পড়েছেন?

তার পোস্টে দেওয়া কমেন্টে অন্তত ১০ জন কমেন্ট করে মোবাইল ইন্টারনেটে ফেসবুক চালাতে না পারার কথা জানিয়েছেন। শামীম আরা শিউলি জানান, এটা এরিয়াভিত্তিক বন্ধ করেছে মনে হয়। কোথাও পাওয়া যাচ্ছে, আবার কোথাও ব্লক।

একই সঙ্গে টেলিগ্রামও বন্ধ রয়েছে। এসব সামাজিক মাধ্যমের ক্যাশ সার্ভার ব্লক করে রাখা হয়েছে বলে দুপুর ২টার দিকে বিটিআরসির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে এটা সাময়িক পদক্ষেপ। দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছেবিস্তারিত পড়ুন

  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ