বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের মণিরামপুরে এক গৃহবধূর আত্মহত্যা

যশোরের মণিরামপুরে চন্দনা মণ্ডল (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জুন) সকালে নিজের শোয়ার ঘর থেকে স্বজনেরা তার লাশ উদ্ধার করেন।

চন্দনা মণ্ডল উপজেলার দিগঙ্গা গ্রামের নিউটন মণ্ডলের স্ত্রী। এ দম্পতির ৫ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
স্বজনেরা জানিয়েছেন- চন্দনা ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রতিবেশী এক ননদের সঙ্গে ঝগড়ার রেশ ধরে অপমানে তিনি আত্মহত্যা করেছেন।
হরিদাসকাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রণব বিশ্বাস বলেন- গত বুধবার বিকেলে পাশের বাড়ির এক ননদের সঙ্গে ঝগড়া ও হাতাহাতি হয় চন্দনা মণ্ডলের।

প্রণব বিশ্বাস বলেন- এরপর থেকে তিনি বিষন্নতায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্য জানিয়েছেন। স্বজনরা টের পেয়ে তাকে নামিয়ে আনার আগেই তিনি মারা গেছেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন- চন্দনা মণ্ডলের লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবার বলছে- তিনি আত্মহত্যা করেছেন। এখন তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি