সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

যশোর জেলার মণিরামপুরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মৃতরা হলেন-খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার নরনিয়া গ্রামের আইয়ুব মোড়লের ছেলে মাসুদ রানা (২৬) ও একই এলাকার আলী মোড়লের ছেলে রাকিব মোড়ল (২৫)।এ সময় আহত হয়েছেন একজন।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর ডিগ্রি কলেজ এলাকায় দুূর্ঘটনাকবলিত মোটরসাইকেলসহ তিনজনকে পড়ে থাকতে দেখেন পথচারীরা ও স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুদ রানা ও রাকিব মোড়লকে মৃত অবস্থায় উদ্ধার করে। গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত মাসুদ রানার বড় ভাই রিপন হোসেন জানান, তার ভাই মাসুদ ও অপর যুবক রাকিব মোটরসাইকেলের মালামাল কিনতে বুধবার বিকেলে যশোরে গিয়েছিল। রাতে মোটরসাইকেলযোগে যশোর থেকে চুকনগর ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনের মরদেহ এবং এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে। দুূর্ঘটনার কারণ খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য