শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা!

স্বামীর বিরুদ্ধে নয় বরং স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলার ঘটনা ঘটেছে।

যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রী, শ্যালকসহ তিনজনকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে।

রোববার (০৩ জানুয়ারি) যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামের শেখ মসলেম আলীর ছেলে শেখ আমিনুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- খুলনা ফুলতলার পায়গ্রামের আজাহার খা’র মেয়ে সায়েলী পারভীন লিপি, তার ভাই আরিফুল ইসলাম ও একই গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ ইসলাম।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আমিনুর রহমানের প্রথম স্ত্রীর মৃত্যুর পর গত ১৬ ফেব্রুয়ারি লিপির সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় আসামিরা বাদীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেছিল। এসময় তিনি স্ত্রীকে নগদ ৫০ হাজার টাকা, ১ ভরি সোনার চেন, কানের দুলসহ মোট ১ লাখ ৪০ হাজার টাকার মালামাল দেয়। বিয়ের কয়েকদিনের মাথায় স্ত্রী অন্য আসামিদের প্ররোচনায় আমিনুরের কচুয়ার বাড়িসহ জমি লিখে দেওয়ার চাপ সৃষ্টি করে। একপর্যায় গত ১ ডিসেম্বর লিপি সোনার চেন, কানের দুল, নগদ টাকাসহ বাপের বাড়ি চলে যায়।

পরে যোগাযোগ করলে অপর আসামিরা জানায় ওই বাড়িসহ জমি অথবা ৫ লাখ টাকা দিতে হবে। অন্যথায় লিপি তার সংসার করবে না বলে জানিয়ে দেয়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি