বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরে প্রায় ৬২ লক্ষ টাকা মূল‍্যের ২ টি স্বর্ণের বারসহ জাহিদ মন্ডল (৩৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। বুধবার ভোরে যশোর মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকা থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক কর হয়।

এসময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক জাহিদ মন্ডল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি এলাকার হান্নান মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, একজন পাচারকারি ঢাকা থেকে স্বর্ণের একটি চালান নিয়ে যশোর- বেনাপোল হয়ে ভারতে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল।

এসময় বিজিবির একটি টহল দল যশোর মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে জাহিদ মন্ডলকে আটক করে। পরে তার প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকায়িত ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪২০ গ্রাম এবং সিজার মূল্য ৬১,৭৯,০৪২/-(একষট্রি লক্ষ উন আশি হাজার চল্লিশ) টাকা।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত স্বর্ণসহ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় এবং স্বর্ণ ট্রেজারীতে জমা করা কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানেরবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা