বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যেনতেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না : আবদুল্লাহ মো. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘যেনতেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে। সেই সংশয় আমাদের দেশকে এবং রাজনীতিকে আবার সেই পুরোনো ধাঁচে নিয়ে যাবে। আমরা যে ভোরের আলো দেখেছি সেটি অন্ধকারে আচ্ছন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।’

শুক্রবার (২২ আগস্ট) কুমিল্লা নগরীর ফ্যানটাউনে কনফারেন্স হলে মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘নির্বাচনকে ঘিরে গঠিত সংস্কার কমিটির সদস্য হয়েও একটি গুষ্টি সংস্কার না চেয়ে নির্বাচন চাচ্ছে। যদি সংস্কার না হয়ে নির্বাচন হয়, তাহলে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম হবে।’

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন হ্যাঁ, না ভোট করে ছিলেন যখন কিন্তু পার্লামেন্ট ছিল না। পরে যে রাজনীতিতে আসলেন সেটাও ছিল না। প্রোক্লেমেশনের মাধ্যমে হয়েছে। শহীদ জিয়া যেভাবে ভোট করেছিলেন, প্রোক্লেমেশন করেছিলেন, সেটাকে অনুসরণ করে এবারে যে সমস্ত সংস্কারে আমরা (বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী দলগুলসহ অন্যান্য দল) একমত হয়েছি সেগুলোর মাধ্যমে আগামী নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আপনারা পজিটিভ ভূমিকা রাখবেন।’

জামায়াতের এ নেতা বলেন, ‘এর আগেও আমি প্রস্তাব দিয়েছিলাম জামায়াতে ইসলামীর পক্ষ থেকে। পারস্পরিক নিজেরাই অন্তর্দলীয় সংলাপ, সেই সংলাপ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এটা একটি পার্টি আলাদা হতে পারে, আবার অনেক পার্টি মিলেও বসতে পারি। কারণ আলোচনাটা আমাদের জন্য অপরিহার্য এ জন্য যে, যাতে করে বিভিন্ন দলের মধ্যে যে আস্তার সংকট আছে সেগুলো দূর হওয়া দরকার। যে সংশয় আছে সেটাও দূর হওয়া দরকার।’

এ সময় কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির অধ্যাপক এ কে এমদাদুল হক মামুন, সেক্রেটারি মো. মাহবুবুর রহমান. সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু