বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে উপবৃত্তির নামে প্রতারণার ফাঁদ, মোবাইল ফোনে ভুয়া বার্তা

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে এমন তথ্য জানিয়ে বিভিন্ন মোবাইল নম্বরে ভুয়া বার্তা (এসএমএস) পাঠানো হচ্ছে। এসএমএসগুলো পাঠানো হচ্ছে শিক্ষার্থীদের উপবৃত্তি গ্রহণের নগদ অ্যাকাউন্ট খোলা আছে এমন নম্বরে। তবে শিক্ষা অফিস থেকে বলা হচ্ছে- প্রতারণার উদ্দেশ্যেই এমন বার্তা পাঠাচ্ছে প্রতারক চক্র।

জানাযায়- গত ২/৩ আগে রাজগঞ্জের হানুয়ার গ্রামের মোছাঃ লাকী খাতুনের মোবাইল ফোনে এমনএকটি বার্তা এসেছে। তাতে লেখা রয়েছে- প্রিয় স্টুডেন্ট, তোমাদের উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে ৪২০০ টাকা নিয়ার জন্য যোগাযোগ করুন ০১৯৪৬৫৬৮৬৯২, ০১৯৩৯৩৮৯৯৮৮ এই নম্বরে। লাকী খাতুন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী রানা’র মাতা। তাকে ছাড়াও রাজগঞ্জের আরও অনেক শিক্ষার্থীকে এমন এসএমএস পাঠানো হয়েছে।
যে নম্বর থেকে এসব এসএমএস পাঠানো হয়েছে, পরে সেই নম্বরে কল করলে, কল হয়নি।

শিক্ষা অফিস জানিয়েছে- যে সব শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর দেওয়া আছে, তাদের উপবৃত্তির টাকা সরাসরি ব্যাংকে জমা হয়। আর যাদের ব্যাংক হিসাব নেই তাদের টাকা মোবাইল ব্যাংকিং হিসাব নম্বরে পাঠানো হয়। সরাসরি মোবাইল নম্বর থেকে এভাবে কল বা এসএমএস পাঠিয়ে টাকা দেওয়া হয় না। আর আপাতত কোনো শ্রেণির উপবৃত্তির টাকা বিতরণ হচ্ছে না।

এদিকে মোবারকপুর গ্রামের রিপন হোসেন জানান- তার মোবাইলেও এই বার্তা এসেছে। পরে সেই নম্বরে ফোন দিয়েছে। কিন্তু ফোনে কল হয়নি। যে কারণে তিনি কোনো ভাবে বার্তা প্রেরণকারিদের সাথে যোগাযোগ করতে পারেনি।

রাজগঞ্জের একজন মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী বলেন- শিক্ষার্থীর অভিভাবকেরা এসএমএস পেয়ে টাকা ওঠানোর জন্য আমাদের কাছে আসছেন। তবে এসব মোবাইল অ্যাকাউন্টে টাকা মিলছে না।

রাজগঞ্জ এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন- এমন বার্তার কথা অনেক শিক্ষার্থীর অভিভাবক জানিয়েছেন। তবে আমাদের মনে হয় প্রতারণার উদ্দেশ্যেই এমন বার্তা পাঠানো হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিস বলছেন- এগুলো ভুয়া এসএমএস। যাদের টাকা আসবে অ্যাকাউন্টে এমনিতেই চলে আসবে। কোনো ধরনের মেসেজ পাঠিয়ে যোগাযোগ করতে বলা হবে না। এসএমএসের খপ্পরে পড়ে প্রতারিত না হওয়ারও পরামর্শ দেন উপজেলা শিক্ষা অফিস।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন