বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে এক বীরমুক্তিযোদ্ধার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজগঞ্জ এলাকার রামপুর গ্রামে বীরমুক্তিযোদ্ধা আলহাজ মতিয়ার রহমান গাজী ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে…রাজেউন)।

সোমবার (২০ জুন-২০২২) বিকাল ৫টার পরে নিজবাড়ীতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি নেগুড়াহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক।

মঙ্গলবার (২১ জুন-২০২২) সকালে স্থানীয়ভাবে মরহুমের জানাযা নামাজ পড়ানো এবং মণিরামপুরের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসানের উপস্থিতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের গার্ড অফ অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

এসময় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা, মণিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ, সম্মিলনী ডিগ্রী কলেজে সহকারি অধ্যাপক মাওলানা সেলিম জাহাঙ্গীর সহ এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার