শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে গোল্ড ব্রিকস বন্ধ করলো পরিবেশ অধিদপ্তর

রাজগঞ্জ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের মনিটরিং টিম অভিযানে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার হায়াতপুর-শাহপুর মাঠের মধ্যে অবস্থিত গোল্ড ব্রিকস্্ নামের একটি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে উল্লেখিত ইটের ভাটায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের যশোরের সহকারি পরিচালক নূর আলম।

জানাগেছে- গোল্ড বিকস বৈধ  কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ভাটার কার্যক্রম চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এসময় ভাটা মালিক কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভাটার সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

ভাটা মালিক দেলোয়ার হোসেন জানান- সব ভাটারতো আপডেট কাগজপত্র থাকে না। আমাদের ও ত্রুটি আছে এবং আমাদের কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের যশোরের সহকারি পরিচালক নূর আলম জানান- ভাটা ছালানোর জন্য সংশ্লিষ্ট দফতরের বৈধ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটা চালানো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ অভিযানে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সৌমেন মৈত্র। স্থানীয় শাহাজান, আজহারুল, রাহাজুল, রুবেল, মান্নান, লাবু, ইসরাফিল, মোমিন, কওসার, মনিরুদ্দিন, রাশেদ সরদার, রেজাউল শেখ, খলিল, আব্দুস সাত্তার, সোবহান আলী, মোস্তফা, আঃ গফুর, আঃ রাজ্জাকসহ আরো অনেক সবজি চাষীরা জানিয়েছেন- এই ইটের ভাটার কালো ধোয়া, গরম হাওয়া, ধুলা-বালি বের হওয়ার কারনে আমাদের সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়। আমরা ভালো সবজি ফলাতে পারছি না। এতে আমাদের সবজি চাষে লোকসান হয়।

জানাগেছে- উপজেলার মধ্যে হয়াতপুর-শাহপুর সবজি উৎপাদনে বৃহত্তম একটি এলাকা। এলাকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এই সবজি মাঠের মাঝখানে ১৭বিঘা জমি নিয়ে উল্লেখিত ইটভাটার কার্যক্রম চালিয়ে আসছিলো দীর্ঘদিন ধরে।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা