সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আংশঙ্কা

টানা চারদিনের বৃষ্টিতে মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্খা করছে কৃষকেরা।

গত শনিবার থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। থেমে থেমে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাজগঞ্জ অঞ্চলের চাষ হওয়া সবজি ও আমন ফসলের ক্ষতির আশঙ্খা করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে এ অঞ্চলের কয়েকজন কৃষকের সাথে কথা হয়। তারা বলেন- আমনের ধান বের হয়েছে, এই মুহুর্তে ব্যাপক বৃষ্টি ও ঝড়ো বাতাসে কিছু কিছু ক্ষেতের আমন ধানের গাছ ভেঙ্গে মাটিতে পড়ে গেছে। এ নিয়ে কৃষকরা বেশ শঙ্কিত হয়ে পড়েছে।

শীতকালীন সবজির বীজের জন্য তৈরিকৃত বীজতলা ব্যাপক ক্ষতির মুখে রয়েছে। ইতিমধ্যে রাজগঞ্জের রামপুর-শাহপুরের বিশাল মাঠে কৃষকেরা বপন করেছেন বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, লালশাক, পালনশাক, মূলা, লাউ, শিমসহ বিভিন্ন রকমের সবজি। এসব জমির মাটি ভিজে কিংবা পানি জমে থাকায় ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্খা করছে তারা।

শাহপুর গ্রামের চাষি আবুল কালাম (৪৫) বলেন- গত চারদিন ধরে অঝরে বৃষ্টির কারণে আমার প্রায় ৩ বিঘা জমিতে শীতকালিন সবজি চাষের জন্য তৈরী করা জমি একেবারে নষ্ট হয়ে গেছে। বাঁধাকপি, ফুলকপি, ওলকপি ও টমেটার বীজতলায় পচন রোগ দেখা দিয়েছে। এই বীজতলায় পচন রোগ ঠেকাতে এখন ছত্রাক কীটনাশক স্প্রে করা হচ্ছে। এছাড়া এই অঞ্চলে বেগুন, কাঁচামরিচের ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষক আনোয়ার হোসেন (৪০), আব্দুল মান্নান (৪২) ও মাহাবুর রহমান (৪৫) বলেন- শীতকালীন সকল সবজির ব্যাপক ক্ষতি হয়েছে প্রবল বৃষ্টিপাতে। যেসব জমিতে বিভিন্ন শীতকালিন সবজির চারা গঁজানো শুরু করেছে। সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

এ বিষয়ে স্থানীয় উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান বলেন- টানা বৃষ্টিতে সবজির বীজতলা ও রোপনকৃত শাক সবজির ক্ষতি আশঙ্খা করা হচ্ছে। এছাড়াও আমন ধান, যেগুলো পেকে গেছে। সেই ধানগুলো পড়ে গেছে। এইগুলোর কিছু ক্ষতি হবে। আমরা মাঠে মাঠে যেয়ে কৃষকদের সাথে এসব বিষয় নিয়ে আলোচনা করছি এবং পরামর্শ দিচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি