সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে মাঠে মাঠে সরিষার হলুদ ফুলের সমারোহ

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে আমন ও বোরো ধান চাষের মাঝামাঝি অল্প সময়ে, স্বল্প খরচে সরিষা চাষ করে অর্থনৈতিকভাবে স্বচ্ছলতার ফিরতে ব্যাপক চেষ্টা করে যাচ্ছে সরিষা চাষীরা। কৃৃষি বিভাগের প্রণোদনার বীজ ও সার দিয়ে জমিতে রোপণ করা সরিষা এক-দেড় মাসের মাথায় কৃষকের ঘরে উঠতে শুরু করবে। আবহাওয়া অনুক‚লে থাকায় ফলনও আশানুরূপ হবে বলে জানান কৃষি বিভাগ।

সরিষা চাষি রাজগঞ্জের মোবারকপুর গ্রামের বাবু বলেন- প্রায় এক বিঘা জমিতে কৃষি বিভাগের দেয়া প্রণোদনার বারী-১৪ উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করেছি। এতে প্রায় ৫ থেকে ৬ মণ সরিষা ফলন হবে, যার মণপ্রতি বাজার মূল্য ২৫০০ থেকে ২৬০০ টাকা।

হানুয়ার গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন- আমন ও বোরো ধানের মাঝামাঝি অল্প সময়ের মধ্যে সরিষা চাষ করা হয়, এতে করে একই জমিতে তিনটি ফসল ঘরে উঠে এবং বাড়তি আয়ের মুখ দেখা যায়। এই অল্প সময়ে সরিষা চাষে বাড়তি আয়ে সংকট কাটিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

ঝাঁপা ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ভগীরত চন্দ্র ও আবু সাঈদ জানান- এবার কৃষি বিভাগ থেকে বারী-১৪, ১৭ ও ১৮ উচ্চ ফলনশীল জাতের সরিষা ও সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এই জাতের পাশাপাশি কৃষকরা এবার তরী-৭ জাতের সরিষা চাষ করেছে। গত বছরের তুলনায় এবার সরিষা চাষের প্রতি কৃষকদের আগ্রহ বেড়েছে। আমরা কৃষি অফিসের নির্দেশনায় প্রতিনিয়ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে কৃষকদের পরামর্শ দিয়ে আসছি এবার সরিষার চাষে আশানুরূপ ফলন হবে। বর্তমানে দেশের বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়া এবং ভোজ্য তেলের চাহিদা মিটাতে কৃষকরা ব্যাপকভাবে সরিষা চাষ করেছে। আমরা আশা করছি, এবার সরিষার ফলন ভালো হবে এবং কৃষকরা লাভের মুখ দেখবে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন