বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জ প্রেসক্লাবে মণিরামপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

হেলাল উদ্দিন, মণিরামপুর : যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের সর্বপ্রথম চেয়ারম্যান, ঝাঁপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, রাজগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা, হানুয়ার লুৎফর রহমান স্মৃতি কৃষি উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা, মণিরামপুর উপজেলার অসহায় ও নিপীড়িত মানুষের আশ্রয়স্থল এবং প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বর, জনতার নেতা, বীর মুক্তিযোদ্ধা এস এম লুৎফর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মরহুমের ছোট ভাই, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলামের আয়োজনের ও রাজগঞ্জ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে রাজগঞ্জ প্রেসক্লাবের সামনে মরহুমের জীবনির উপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে মরহুমের বন্ধুবর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিনের সভাপতিত্বে ও মরহুমের ছোট ভাই রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলামের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলহাজ কপিল উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যাপক হারুন অর রশিদ, রাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, অবসরপ্রাপ্ত টি এন টি কর্মকর্তা আব্দুল মাজীদ প্রমুখ।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ১৩ই সেপ্টেম্বর মনিরামপুরের পূর্বাঞ্চলের বন্যা কবলিত বানভাসি মানুষের জন্য ত্রান সামগ্রী যশোর থেকে নিজ গাড়িতে করে আনার সময় সময় যশোরের বকচার নামকস্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এস এম লুৎফর রহমান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত