বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লক্ষ্মীপুরে এসডিএফ’র স্টেক হোল্ডার কর্মশালা ও শিক্ষা বৃত্তির চেক প্রদান

এস. এম. শফিক, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে স্টেকহোল্ডার কর্মশালা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। এসডিএফ’র সহযোগিতায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫৮ জন মেধাবী শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে ১৩ লক্ষ ৯২ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবু হাসান শাহীদ, এসডিএফ’র কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. মোঃ শহীদুল ইসলাম।

আঞ্চলিক ব্যবস্থাপক (লাইভলিহুড) রিয়াজ হাসান পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম খন্দকার।

জেলা কর্মকর্তা (লাইভলিহুড) এস. এম. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এসডিএফ’র আঞ্চলিক ব্যবস্থাপক (মনিটরিং) মোঃ আমিনুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল‘সহ অন্যান্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এসডিএফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে ২০০১ সাল থেকে কাজ করে যাচ্ছে। এ সংস্থাটি প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে শুরু করে অদ্যবধি গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এসডিএফের রূপকল্প হলো “টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ”। আরইএলআই প্রকল্পের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত টেকসই বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সরকারের আর্থিক সহায়তায় দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গতানুগতিক প্রক্রিয়ার বাইরে ব্যতিক্রমী উদ্ভাবন “কমিউনিটি চালিত উন্নয়ন (সিডিডি)” কৌশল প্রয়োগ করে সারাদেশের ২০ টি জেলায় ০৫ বছর মেয়াদি (জুলাই ২০২১ থেকে জুন ২০২৬) এ প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।

লক্ষ্মীপুর জেলার তিনটি উপজেলায় (রায়পুর, কমলনগর ও রামগতি) আটটি ক্লাস্টার অফিসের অধীনে ২০০ টি গ্রামের ৩৯,২৯৭ টি (দরিদ্র ১২,০৩৯ টি ও অতি-দরিদ্র ২৫,২৫৮ টি) পরিবার এই প্রকল্পের সরাসরি উপকারভোগী।

এসডিএফ, টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণের জন্য সদস্যদেরকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- সাংগঠনিক দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, জীবিকায়ন কার্যক্রমের জন্য আয়বর্ধনমূলক কাজের কারিগরি প্রশিক্ষণ ও ঘূর্ণায়মান তহবিল প্রদান, স্থায়ী অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা, বেকার যুবদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষাবৃত্তি প্রদান, সহায় সম্বলহীনদের এককালীন অনুদান প্রদান এবং গ্রামীন কৃষি উদ্যোক্তা তহবিল সহ নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী