শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার নাভারন বাজারে সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে সোনালী ব্যাংক লিমিটেড, শার্শা শাখার নিয়ন্ত্রনাধীন এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে নাভারন বাজারস্থ হাতপাতাল সড়কে এজেন্ট ব্যাংকিং আউটলেটের নিজস্ব ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক শার্শা শাখার ম্যানেজার জনাব রাজীব চক্রবর্তী (এসপিও)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক লিমিটেড যশোর শাখার প্রিন্সিপাল অফিসার ডিজিএম দিব্যেন্দু দাস, পিও সাউথ এর ডিজিএম মোস্তাফিজুর রহমান, শার্শা সদর ইউপি চেয়ারম্যান কবির উদ্দীন আহমেদ তোতা, প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন, সোনালী ব্যাংক নাভারন এজেন্ট ব্যাংকিং (রাবেয়া এন্টারপ্রাইজ) এর সত্ত¡াধিকারী মাহফুজুর রহমান এবং স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের মূল ভিত্তি আস্থা এবং বিশ্বাস। গ্রাহকের অর্থের নিরাপত্তা সুরক্ষিত রাখতে সোনালী ব্যাংক জন্মলগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধুর নিজ হাতে নামকরণ করা এই প্রতিষ্ঠান শুধুমাত্র ব্যবসায়িক লক্ষ্যেই গড়ে ওঠেনি, বিভিন্ন সরকারি সেবামূলক কাজে দেশ ও জাতীর স্বার্থে বিনা লাভে করে যাচ্ছে। এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেড মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে বদ্ধপরিকর।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী