মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় আ.লীগের অফিসে বোমা হামলা ও ভাঙচুর

শার্শার বাগআঁচড়ার বাজারে বোমা বর্ষণ, আওয়ামী লীগ অফিসে হামলা, ভাংচুর, এক যুবলীগ কর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, গত রবিবার ৯ জানুয়ারি রাত ৮ টার দিকে। শার্শার বাগআঁচড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর সহ বাগআঁচড়া বাজারে একাধিক জায়গায় হাত বোমা নিক্ষেপ করে । ভয়ে আতংকে মুহূর্তের মধ্যে স্থানীয় ব্যাবসায়ীরা দোকান পাট বন্ধ করে পালিয়ে যায়।

মুহূর্তের মধ্যে বাগআঁচড়া বাজার জন শূন্য হয়ে যায়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল জুয়েল ইমরান ও শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় টুটুল নামে এক যুবলীগ কর্মী আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগআঁচড়া বাজারের একটি ক্লিনিকে ভর্তি করে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল জুয়েল ইমরান বলেন, আমরা জানতে পারি বাগআঁচড়া বাজারে আওয়ামীলীগ কার্যালয়ে হামলা করেছে দূর্বৃত্তরা, এবং এখানে তারা ভাংচুর করেছে। ঘটনা শোনার সাথে সাথে পুলিশ এখানে আসে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা